দেশে আসলে এখন চলছে দুঃশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ক্ষমতার দাপটে সংবিধান থেকে আল্লাহর ওপর ‘পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি তুলে দেওয়ার দুঃসাহস দেখিয়েছে বর্তমান সরকার। জনগণ শিগগিরই এর সমুচিত জবাব দেবে।গতকাল শনিবার সকালে ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে ‘সুশাসন প্রতিষ্ঠায় ইসলাম’ শীর্ষক আলোচনা ও দলের আইনজীবী পরিষদের সম্মেলনে এ কথা বলেন চরমোনাইর পীর। তিনি বলেন, এ দেশে আইনের শাসনের কথা বলা হলেও এখন আসলে যা চলছে তা হচ্ছে দুঃশাসন। বস্তুত সুশাসন প্রতিষ্ঠায় ইসলামের কোনো বিকল্প নেই।আইনজীবী পরিষদের সভাপতি আবদুল মতিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে দলের মহাসচিব ইউনুছ আহমাদসহ কেন্দ্রীয় নেতারা সম্মেলনে বক্তব্য দেন।সম্মেলনে আইনজীবী শেখ আতিয়ার রহমানকে সভাপতি ও আবদুল বাসেতকে সেক্রেটারি করে বাংলাদেশ ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটি করা হয়।