দেশে চিন্তা করার ও লেখার সম্পূর্ণ স্বাধীনতা আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, দেশে চিন্তা করা ও লেখার সম্পূর্ণ স্বাধীনতা আছে। সরকার তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাস করে। তাই তথ্য অধিকার আইন পাস করা হয়েছে, তথ্য কমিশন গঠন করা হয়েছে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিকতায় আলোকিত জনেরা শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে মন্ত্রী এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শেখ আবদুস সালাম বইটি লিখেছেন। সম্প্রতি শেষ হওয়া একুশের বইমেলায় বইটি প্রথম প্রকাশিত হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গতকাল বইটির প্রকাশনা উৎসবের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, এখন সাংবাদিকদের যখন তখন গ্রেপ্তার করা যাবে না। মানহানির অভিযোগে লেখক, শিল্পী, সাংবাদিকদের গ্রেপ্তারের যে আইনটি ছিল, সেটি সংশোধন করা হয়েছে।প্রবীণ সাংবাদিক আতাউস সামাদ বর্তমান সময়ে দেশের সাংবাদিকতার মান নিয়ে হতাশা ব্যক্ত করেন।বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সাংবাদিকদের মূল কাজ হলো সত্য প্রকাশ করা। তাই তথ্য প্রকাশে সাংবাদিকদের সব সময় সৎ হতে হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান। অন্যদের মধ্যে বইয়ের লেখক শেখ আবদুস সালাম, আমাদের সময় পত্রিকার সম্পাদক নাঈমুল ইসলাম খান, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা প্রমুখ আলোচনায় অংশ নেন।