দেশে সরঞ্জাম উৎপাদিত হলে চিকিৎসার ব্যয় কমবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ডায়াবেটিসের প্রকোপ ক্রমবর্ধমান হারে বাড়ছে। কিন্তু এর চিকিৎসার ব্যয় বেশি। দেশে চিকিৎসার সরঞ্জাম উৎপাদিত হলে আমদানি নির্ভরতা কমবে। পাশাপাশি চিকিৎসার ব্যয়ও কমবে। গত ১০ মার্চ বারডেম হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এসব কথা বলেন। পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিজেদের তৈরি ডায়াবেটিস চিকিৎসার ডিভাইস ‘ইনসুল পেন’-এর মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসো-সিয়েশনের প্রেসিডেন্ট এ কে আজাদ খান ইনসুল পেনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পপুলারের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।