দেশে ১৪৪ ধারার প্রয়োগ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশে ১৪৪ ধারার প্রয়োগ বেড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।ক্র্যাবের সভাপতি পারভেজ খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাংসদ রাশেদ খান মেননসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা।জয়নুল আবদিন বলেন, ক্রসফায়ারের পর এখন নতুন কৌশল হচ্ছে গুপ্তহত্যা। দেশে গুমের ঘটনা বেড়ে গেছে। গত কিছুদিনে ১৬ জনের লাশ পাওয়া গেছে। গত তিন বছরে ৩৬৫ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন।বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘একজন সংসদ সদস্যকে জাতীয় সংসদ এলাকায় নির্যাতন করা হলো। অথচ এর কোনো বিচার হলো না। নির্যাতনকারী পুলিশ কর্মকর্তারা এখনো বহাল তবিয়তে। তাহলে সাংবাদিকেরা নির্যাতিত হলে বিচার হবে কীভাবে?’ রাশেদ খান মেনন বলেন, ক্রাইম রিপোর্টাররা অনেক বিষয় মানুষের সামনে নিয়ে এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাদেরের ওপর পুলিশি নির্যাতনের বিষয়টি তাঁদের কারণেই মানুষ জানতে পেরেছে। কাদের ন্যায়বিচারের আশা করছেন।পরে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।