দেশেই পাঠ্যবই ছাপানোসহ চার দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় দরপত্রে দেশীয় মুদ্রণ প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠ্যবই ছাপাসহ চার দফা দাবিতে গতকাল মঙ্গলবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতি। পরে তারা এনসিটিবির চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছে।সমিতির নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি পালন করা হবে। আগামীকাল ৮ মার্চ এনসিটিবির সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হবে। সমিতির নেতারা আরও বলেন, পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য আন্তর্জাতিক দরপত্র দেশীয় মুদ্রণশিল্পের অসি্তত্বের জন্য হুমকি হয়ে দঁাড়িয়েছে। তাই স্থানীয় দরপত্রের মাধ্যমে দেশেই বই ছাপাতে হবে।মুদ্রণশিল্প সমিতির মানববন্ধনে উপস্থিত ছিলেন মুদ্রণশিল্প সমিতির নেতা শহীদ সেরনিয়াবাত, আ ফ ম শাহ আলম, তোফায়েল খান প্রমুখ।