দেশেই যকৃৎ প্রতিস্থাপন সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও বাংলাদেশের মধ্যে চিকিৎসাসেবা বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশে সহজেই যকৃৎ (লিভার ট্রান্সপ্লান্ট) প্রতিস্থাপন করা সম্ভব। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে যকৃৎ প্রতিস্থাপনের সম্ভাবনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগামী এপ্রিলে হাসপাতালটি সপ্তম বছরে পদার্পণ করছে। বিষয়টি মাথায় রেখে চট্টগ্রামে ৩০০ শয্যাবিশিষ্ট আরেকটি হাসপাতাল নির্মাণের কাজ শুরু হবে। যকৃৎ প্রতিস্থাপনের বিষয়ে জানাতে ঢাকা ও আশপাশের জ্যেষ্ঠ সার্জন ও যকৃৎ বিশেষজ্ঞদের নিয়ে একটি সেমিনার আয়োজন করা হবে বলে কর্তৃপক্ষ জানায়।অ্যাপোলো হাসপাতালের প্রধান নির্বাহী মাইক পটার, মহাব্যবস্থাপক (বিজনেস ডেভেলপমেন্ট) শাগুফা আনোয়ার, দিল্লিতে অবস্থিত অ্যাপোলো হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক অনুপম সিবাল ও সুভাষ গুপ্তা বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।