দেশের আরও পাঁচ মেডিকেল কলেজে শিশুবিকাশ কেন্দ্র
দেশের আরও পাঁচটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে শিশুবিকাশ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে। এবার চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ কেন্দ্র হচ্ছে। এ উপলক্ষে গত ২৩ মার্চ রাজধানীতে সরকারের জনস্বাস্থ্য প্রতিষ্ঠানে এক কর্মশালার আয়োজন করা হয়।কেন্দ্রের কার্যক্রমের জাতীয় সমন্বয়ক নায়লা জামান খান কর্মশালায় প্রকল্পের পটভূমি ও সাফল্য তুলে ধরেন। সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন।২০০৮-০৯ অর্থবছরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুবিকাশ কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। আগামী অর্থবছরে আরও চারটি মেডিকেল কলেজ হাসপাতালে শিশুবিকাশ কেন্দ্র স্থাপন করা হবে। বিজ্ঞপ্তি।