দেশের এক কোটি ৪০ লাখ মানুষ মানসিক স্বাস্থ্যসমস্যায় ভুগছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রায় এক কোটি ৪০ লাখ মানুষ মানসিক স্বাস্থ্যসমস্যায় ভুগছে। কিন্তু এদের চিকিৎসার জন্য দেশে প্রশিক্ষিত মনোরোগ চিকিৎসক আছেন মাত্র ৩১ জন। মানসিক স্বাস্থ্যসমস্যা দূর করার ক্ষেত্রে চিকিৎসকস্বল্পতা একটি বড় কারণ।বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় উন্নয়নে মানসিক স্বাস্থ্য’ শীর্ষক সেমিনারে এ কথা বলা হয়। বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। মূল প্রবন্ধে ব্রিটিশ সাইকোলজিক্যাল সোসাইটির সাবেক সভাপতি ও খ্যাতনামা চিকিৎসা মনোবিজ্ঞানী গ্রাহাম পাওয়েল বলেন, মানসিক স্বাস্থ্যসমস্যায় থাকা মানুষের তুলনায় পর্যাপ্তসংখ্যক প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক না থাকা মানসিক স্বাস্থ্যসমস্যা মোকাবিলার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ।সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। আলোচনায় অংশ নেন জীববিজ্ঞান অনুষদের ডিন আবুল বাশার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক গোলাম রাব্বানী ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান এম এস আই মল্লিক। ধন্যবাদ জ্ঞাপন করেন চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ চৌধুরী। বিজ্ঞপ্তি।