প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারবার করারোপ করে দেশের বিড়িশিল্পকে সুকৌশলে ধ্বংস করা হচ্ছে। এভাবে চললে দেশীয় এ শিল্পে কর্মরত ২৫ লাখ শ্রমিক ও তাদের পরিবারের জীবনজীবিকা হুমকির মুখে পড়বে। গতকাল শনিবার ‘বিড়ি শিল্পের ভবিষ্যৎ ও আসন্ন বাজেট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা একথা বলেন। রাজধানী ফাউন্ডেশন ও বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন যৌথভাবে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ গোলটেবিলের আয়োজন করে। বক্তারা অভিযোগ করেন, সরকার একদিকে বিদেশি তামাকজাত দ্রব্যের পৃষ্ঠপোষকতা করছে, অন্যদিকে করারোপের মাধ্যমে দেশীয় বিড়িশিল্প ধ্বংস করছে। গোলটেবিল বৈঠকৈ বক্তব্য দেন ইত্তেফাকের সম্পাদক রাহাত খান, সিপিবি নেতা রুহীন হোসেন, বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি কমলেশ চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক এম কে বাঙালি, আকিজ বিড়ি কোম্পানির চেয়ারম্যান শেখ মহিউদ্দিন প্রমুখ।