দেশের শিক্ষাব্যবস্থা গৃহশিক্ষকনির্ভর হয়ে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের দেশের শিক্ষাব্যবস্থা এখন গৃহশিক্ষকনির্ভর হয়ে পড়েছে। তবে প্রকৃত শিক্ষাকে হতে হবে শ্রেণীকক্ষনির্ভর। এ ক্ষেত্রে শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না, মানবিক গুণাবলির বিকাশও ঘটাতে হবে। শিক্ষার্থীদের নিজেদের মধ্যেও দায়িত্ববোধ সৃষ্টি করতে হবে।গতকাল শনিবার রাজধানীর শ্যামলীর খানবাহাদুর আহছানউল্লাহ টিচার্স ট্রেনিং কলেজের মিলনায়তনে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এতে বক্তব্য দেন আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাজী শরিফুল আলম ও খানবাহাদুর আহ্ছানউল্লাহ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ফাতেমা খাতুন।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অধ্যাপক মো. এলতাস উদ্দিন। সবশেষে সপ্তাহব্যাপী সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।