দেড় মাসেও দিলারার মৃত্যুরহস্য উদ্ঘাটিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় মাসেও গৃহবধূ দিলারা সুলতানার (৫২) মৃত্যুরহস্য উদ্ঘাটন করতে পারেনি মিরপুর থানার পুলিশ।গত ২৬ জুলাই ৫৪/২ শাহ আলীবাগের নিজ বাড়িতে রহস্যজনক-ভাবে অগ্নিদগ্ধ হন দিলারা। পরদিন মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দিলারার ভাই বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা শরফুদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, অগ্নিদগ্ধ হলেও দিলারার স্বামী রেজাউল করিম তাঁদের এ ঘটনা জানাননি। ঘটনার সময় তিনি দেশের বাইরে থাকায় এ ব্যাপারে মামলাও করতে পারেননি। লাশ দাফন হওয়ার পর তিনি দেশে ফিরে ২ আগস্ট মৃত্যুর ব্যাপারে আপত্তি জানিয়ে মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। শরফুদ্দিন অভিযোগ করেন, তাঁর বোনকে আগুন লাগিয়ে হত্যা করা হতে পারে। এ ঘটনায় তাঁর স্বামী রেজাউল করিম জড়িত থাকতে পারেন। কিন্তু পুলিশ এ ঘটনার রহস্য উদ্ঘাটনে কোনো চেষ্টা করছে না।এ ব্যাপারে জিডির তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মো. শামীম হোসেন বলেন, দিলারার ছেলে ও মেয়ে এই মৃত্যু নিয়ে কোনো সন্দেহ বা আপত্তি করেননি। দুর্ঘটনাবশত রান্নাঘরের গ্যাসের চুলা থেকে ওই অগ্নিকাণ্ড হতে পারে।