দোকান কর্মচারী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ারীতে দুর্বৃত্তদের গুলিতে মো. সেলিম (৫০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের সহকারী কমিশনার সোহেল রানা বলেন, সেলিম নবাবপুরে সিটি হার্ডওয়্যার নামের একটি দোকানের কর্মচারী। গতকাল বিকেলে মুখোশ পরা তিন-চার দুর্বৃত্ত দোকানটিতে আসে। এ সময় দোকানে মালিকসহ চার-পাঁচজন ছিলেন। মুখোশ পরা ব্যক্তিরা দোকানমালিকের কাছে জানতে চায়, কেন তিনি ফোন ধরেন না? একপর্যায়ে দোকানমালিকের সন্দেহ হওয়ায় তিনি ও কর্মচারীরা মুখোশধারীদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা গুলি ছোড়ে। গুলি সেলিমের পেটের চামড়া ছিলে চলে যায়।