দোকানকর্মীকে জখম করে স্বর্ণালংকার লুটের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
্রহাজারীবাগের একটি স্বর্ণের দোকান থেকে অলংকার ও নগদ টাকা লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সন্দেহভাজন লুটেরার ধারালো অস্ত্রের আঘাতে ওই দোকানের মালিকের ছোট ভাই আনোয়ার হোসেন (৩৭) গুরুতর আহত হয়েছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা আহত আনোয়ার সাংবাদিকদের বলেন, গত শুক্রবার মাঝরাতে কে বা কারা তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত আনোয়ার দৃশ্যত এ ব্যাপারে বিস্তারিত বলার মতো সুস্থ ছিলেন না। গতকাল শনিবার সকালে দোকানের আরেক কর্মচারী সুজন গিয়ে আনোয়ারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে দেখা যায়, দোকান থেকে সাত-আট ভরি স্বর্ণালংকার ও ২২ হাজার টাকা খোয়া গেছে।এ ঘটনায় হাজারীবাগ থানায় মামলা হয়েছে।