দোকানদারকে গুলি করে ৭২ হাজার টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর টিকাটুলীতে গত শুক্রবার গভীর রাতে খাবারের দোকানদার শফিকুল ইসলামকে (২৮) গুলি করে ৭২ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মধ্যবাড্ডার পোস্ট অফিস গলির ফুটপাতে খাবারের দোকান রয়েছে শফিকুলের। তিনি সঙ্গে ৭২ হাজার টাকা নিয়ে শুক্রবার গভীর রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে বাসে সায়েদাবাদে নামেন। সেখান থেকে রাত তিনটার দিকে সিএনজিচালিত অটোরিকশায় মধ্যবাড্ডার বাসায় ফিরছিলেন। একপর্যায়ে টিকাটুলী মোড়ে কয়েকজন ছিনতাইকারী জোর করে অটোরিকশায় উঠে পড়ে। তারা শফিকুলের পিঠে গুলি করে ৭২ হাজার টাকা ছিনিয়ে নেয়। মধ্যবাড্ডা পোস্ট অফিস গলিতে তাঁকে ফেলে দিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্বজনেরা শফিকুলকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যান।