দোকানের তালা ভেঙে ৩৩ লাখ টাকার মালামাল চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় একটি কম্পিউটার দোকানের তালা ভেঙে ১৫টি ল্যাপটপসহ প্রায় ৩৩ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। গত বুধবার রাতে ওই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মেশিন সিটি নামের ওই দোকানের মালিক সোহাগ মাহমুদ মামলাটি করেন। মামলার বিবরণে জানা যায়, সোহাগ বুধবার সন্ধ্যায় দোকানে তালা দিয়ে চলে যান। রাত ১২টার দিকে দোকানের নিরাপত্তাকর্মী মুঠোফোনে তাঁকে জানান, দোকানের তালা ভাঙা। পরে তিনি দোকানে গিয়ে দেখতে পান ১৫টি ল্যাপটপ, ২০টি এলসিডি মনিটর, হার্ডডিক্স, র্যাম, টাকা ও কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের কিছুই নেই। সবকিছু মিলিয়ে মূল্য ৩২ লাখ ৬৯ হাজার টাকা বলে মামলার বিবরণে দাবি করা হয়েছে।