দোষীদের বিচার ও ক্ষতিপূরণ দাবিতে শ্রমভবন ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজরীন ফ্যাশনসের মালিকসহ দোষীদের বিচার, সব শ্রমিকের তালিকা প্রকাশ ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় মিছিলসহ শ্রমভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। ঘেরাও কর্মসূচির আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ হয়। সংগঠনের কার্যকরী সভাপতি সাদেকুর রহমান শামীমের সভাপতিত্বে সমাবেশে উপদেষ্টা শ্রমিকনেতা মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার, নাছিমা আক্তার, মিজানুর রহমানসহ তাজরীন ফ্যাশনসের নিখোঁজ শ্রমিকদের বাবা-মা বক্তৃতা করেন।