দ্রব্যমূল্য কমানো ও রেশনিং দাবি বাসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার গত দুই বছরেও পানি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিরসনে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। উল্টো নতুন করে পানির দাম বাড়ানোর চেষ্টা জনজীবনে বোঝার ওপর শাকের আঁটি হয়ে দাঁড়িয়েছে।গতকাল মুক্তাঙ্গনে অনুষ্ঠিত বাসদের বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এ কথা বলেন। বক্তারা অবিলম্বে গ্রাম ও শহরে ন্যায্যমূল্যে রেশনিং ব্যবস্থা চালু, দ্রব্যমূল্য হ্রাস, যুদ্ধাপরাধীদের বিচার ও বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির সদস্যসচিব জুলফিকার আলী। বিজ্ঞপ্তি।