দ্রব্যমূল্যসহ বিদ্যুতের দাম কমানোর দাবি গণতান্ত্রিক বাম মোর্চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি জ্বালানি তেল ও বিদ্যুতের দাম কমানোর দাবি জানিয়েছেন গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে মোর্চার নেতারা এ দাবি জানান।নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের জীবন এখন দুর্বিষহ। আর যেখানে বিদ্যুতেরই নিশ্চয়তা নেই, সেখানে দাম বাড়ানোর অপতৎপরতা জনস্বার্থবিরোধী। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও গরিব মানুষ ঠিকমতো দুই বেলা খেতে পারছে না। এর পরও মহাজোট সরকার বিদ্যুতের দাম বাড়ানোর ষড়যন্ত্র করছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহার ও বিদ্যুতের দাম বাড়ানোর চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন মোর্চার সমন্বয়কারী মোশরেফা মিশু। এতে বক্তব্য দেন শুভ্রাংশু চক্রবর্তী, সাইফুল হক, জোনায়েদ সাকি, আবদুস সাত্তার, নজরুল ইসলাম, মইনউদ্দিন চৌধুরী প্রমুখ।সমাবেশ শুরুর আগে সংগঠনের একটি বিক্ষোভ মিছিল রাজপথ ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে পৌঁছায়।