দ্রব্যের ঊর্ধ্বগতি রোধে রাজধানীতে বাম মোর্চার বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি ও চলমান গ্যাস সংকট নিরসনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। মোর্চার নেতারা অভিযোগ করেন, আমনের ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জীবনকে সংকটের মধ্যে ফেলে দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দিন দিন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তাঁরা আরও অভিযোগ করেন, মুনাফাখোর ব্যবসায়ীরা মজুদদারি আর কালোবাজারি করে বারবার চালসহ বিভিন্ন দ্রব্যের দাম বাড়াচ্ছেন। অথচ সরকার ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা।নেতারা বলেন, দেশে আবিষ্কৃত গ্যাসক্ষেত্র থেকে উত্তোলন বন্ধ রেখে সরকার গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে বিদেশি কোম্পানির কাছে গ্যাসক্ষেত্র ইজারা দেওয়ার ষড়যন্ত্র করছে। যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। বিজ্ঞপ্তি।