ধনুষ্টংকারের টিকা বাজারে ছাড়ছে পপুলার ফার্মা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধনুষ্টংকারের টিকা (ভ্যাকসিন) উৎপাদনের অনুমোদন পেয়েছে পপুলার ফার্মাসিউটিক্যালস। গতকাল সোমবার ঔষধ প্রশাসন অধিদপ্তর প্রতিষ্ঠানটিকে এই টিকা উৎপাদন ও বাজারজাতকরণের অনুমতি দিয়েছে।ধনুষ্টংকারের এই টিকার নাম টিটিভ্যাক্স ইনজেকশন। প্রতিটি টিকার দাম পড়বে ৮০ টাকা।পপুলার ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে প্রতিবছর ৩০০ থেকে ৪০০ কোটি টাকার ধনুষ্টংকারের টিকা আমদানি করতে হয়। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় প্রতিবছর এই টিকাগুলো আনা হয়।পপুলার কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই তারা জলাতঙ্কের জন্য র্যাবিভ্যাক্স টিকাসহ বিভিন্ন রোগের আরও পাঁচটি টিকা বাজারজাত করবে। (বিজ্ঞপ্তি)