ধর্ম প্রতিমন্ত্রীর পরিচয়ে প্রতারণা গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ম প্রতিমন্ত্রীর পরিচয়ে প্রতারণার অভিযোগে শরিফুল ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে মিরপুর থানার পশ্চিম শেওপাড়ায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, শরিফুলের কাছ থেকে ‘জাতীয় সংসদ সদস্য’ লেখা দুটি স্টিকার ও একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে বলেন, গাজী আবদুল হালিম নামের এক ব্যক্তি শরিফুলের বিরুদ্ধে ধর্ম প্রতিমন্ত্রীর পরিচয়ে প্রতারণার অভিযোগে থানায় অভিযোগ করেন। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে শরিফুল পুলিশকে জানায়, ধর্ম প্রতিমন্ত্রীর ছোট ছেলের নামে তিনি প্রতারণা করছিলেন। বিদেশে লোক পাঠানো, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়া ও হজে লোক পাঠানোর নামে তিনি মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎকরছিলেন।