ধর্মঘট, দুর্ভোগ সদরঘাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে আজ চলছে নৌযানশ্রমিকদের ডাকা ধর্মঘট। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন ১৪ দফা ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন ১১ দফা বাস্তবায়নের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে। সকালে কিছু লঞ্চ ছাড়লেও বেশির ভাগ লঞ্চ ছাড়বে কি না, এ নিশ্চয়তা পাওয়া যায়নি। এতে ভোগান্তি নৌপথের যাত্রীদের।

পন্টুনে ভেড়ানো ছিল বেশির ভাগ লঞ্চ
পন্টুনে ভেড়ানো ছিল বেশির ভাগ লঞ্চ
রাতে ছেড়ে যাওয়া দক্ষিণাঞ্চলের লঞ্চের যাত্রীরা সকালে আসছে

খাবার ভাতা, মজুরিসহ বিভিন্ন দাবিতে নৌযানশ্রমিকেরা ধর্মঘটের (কর্মবিরতি) ডাক দিয়েছেন

তবে ঢাকায় সদরঘাট টার্মিনাল থেকে সকাল নয়টায় নৌ পুলিশ ও লঞ্চমালিকদের সহায়তায় চাঁদপুরগামী চারটি লঞ্চ ছেড়ে গেছে

নৌযানশ্রমিকদের ধর্মঘটের বিপক্ষে যাত্রী ও শ্রমিক লীগের সদরঘাট শাখার নেতা-কর্মীরা টার্মিনালে অবস্থান করেন

পরে তাঁরা টার্মিনাল এলাকায় মিছিল করেন
পরে তাঁরা টার্মিনাল এলাকায় মিছিল করেন
টিকিট কাউন্টারগুলো ছিল ফাঁকা। যারা ছিল, তারাও অনিশ্চয়তায় লঞ্চের টিকিট বিক্রি করছিল না

খাবার ভাতা, মজুরিসহ বিভিন্ন দাবিতে নৌযানশ্রমিকেরা ধর্মঘট (কর্মবিরতি) পালন করছে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন

লঞ্চ ছাড়বে কি না জানেন না যাত্রীরা। অনিশ্চয়তা আর ভোগান্তি নিয়ে অপেক্ষা টার্মিনালে