ধর্মঘট প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা রিকশাভ্যান চালক-মালিক-মিস্ত্রি-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার সংগঠনের পক্ষ থেকে এ কথা জানানো হয়। আগামীকাল ২৩ মে বিভিন্ন দাবি আদায়ে রাজধানীতে সকাল-সন্ধ্যা ধর্মঘট ডাকা হয়েছিল। পরিষদের পক্ষ থেকে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বিজ্ঞপ্তি।