ধর্মের দোহাই দিয়ে মানুষকে বোকা বানানো চলবে না: মতিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিরোধী দল যতই চেষ্টা করুক মানবতাবিরোধী অপরাধীদের বিচারের কার্যক্রম থামাতে পারবে না। জামায়াত-শিবির রাজনীতির নামে মানুষ হত্যা করে চলেছে। ধর্মের দোহাই দিয়ে জনগণকে বোকা বানানো চলবে না।ইডেন মহিলা কলেজের মিলনায়তনে গতকাল রোববার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ইতিহাসের অমোঘ সত্য হিসেবে থাকবে শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রওশন জাহান। অনুষ্ঠানে স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ হাসিনা সুলতানা বক্তব্য দেন।দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় অংশে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীরা।