ধর্ষণ ও অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ ও অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ধর্ষণ ও অ্যাসিড নিক্ষেপসহ নারী নির্যাতনের বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এ আহ্বান জানান।সমাবেশে বক্তারা বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। নারীরা আতঙ্কে আছেন। এ থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সমাবেশে আবদুস সালাম, ফিরোজ আহমেদ, আবুল হাসান, শ্যামলী শীল, হারুনুর রশিদ মাহমুদসহ দলের নেতারা বক্তৃতা করেন। বিজ্ঞপ্তি।