ধর্ষণ ও সহিংসতা বন্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণসহ নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে তাঁরা এ কর্মসূচি পালন করেন। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশের কোথাও আজ নারীরা নিরাপদ নয়। দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেতা নারী হলেও, নারীদেরই বিচরণ ক্ষেত্র নিরাপদ নয়। প্রতিদিনই পত্রিকা খুললে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা চোখে পড়ে। শিক্ষার্থীরা বলেন, ধর্ষণ খুনের চেয়েও খারাপ। কারণ খুনের শিকার হলে অন্তত কবরে জায়গা হয়, কিন্তু ধর্ষণের শিকার হলে পরিবার, সমাজ কোথাও জায়গা হয় না। সমাবেশ থেকে অবিলম্বে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা তৈরি, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত, সব পর্যায়ে নারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।