প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগরের ধানমন্ডি, নিউমার্কেট ও কলাবাগান থানা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে ৫১ জন করে সদস্য আছেন।মহানগর বিএনপির আহ্বায়ক ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা ও সদস্যসচিব আবদুস সালাম এক মাসের মধ্যে এই তিনটি কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। নবগঠিত ধানমন্ডির থানায় আহ্বায়ক হয়েছেন আবুল খায়ের ও সদস্যসচিব শেখ রবিউল আলম; কলাবাগানের আহ্বায়ক আবদুল লতিফ ও মো. সিরাজুল ইসলাম সদস্যসচিব এবং নিউমার্কেট থানার আহ্বায়ক হয়েছেন মো. রেজাউল ইসলাম আর সদস্যসচিব হয়েছেন জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী। আবদুস সালাম প্রথম আলোকে বলেন, থানা আহ্বায়ক কমিটিগুলোকে আগে ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর থানার পূর্ণাঙ্গ কমিটি হবে।