ধানমন্ডি-রায়েরবাজার এলাকায় চার হাজার টেলিফোন নষ্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডি, সাতমসজিদ রোড, শংকর ও রায়েরবাজার এলাকার প্রায় চার হাজার টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শেরেবাংলা নগর এক্সচেঞ্জের আওতাধীন ধানমন্ডি ২৭ নম্বর রোডের একটি ম্যানহোলের মধ্য থেকে যাওয়া চার হাজার জোড়া প্রাইমারি কেব্ল গত রোববার রাতে কে বা কারা কেটে ফেলায় টেলিফোন সংযোগগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড জানিয়েছে।