ধানমন্ডি লেক থেকে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি লেক থেকে গতকাল মঙ্গলবার অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক জয়নুল আবেদীন জানান, গতকাল বেলা ১১টার দিকে ধানমন্ডির কলাবাগান মাঠসংলগ্ন লেকের পানি থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। তাঁর পরনে কিছুই ছিল না। শরীরে জখমের কোনো চিহ্ন নেই। পুলিশের ধারণা, দুই-তিন দিন আগে ওই ব্যক্তি লেকে গোসল করতে নেমে ডুবে মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।