ধানমন্ডিতে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডি থেকে গতকাল মঙ্গলবার অস্ত্রসহ ফয়সাল রনি (৪০) ও স্বপন (৩০) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, দুটি মোটরসাইকেলে করে পাঁচ যুবক দুপুর দেড়টার দিকে ধানমন্ডির আট নম্বর সড়কের একটি বেসরকারি ব্যাংকের সামনে ছিনতাইয়ের অপেক্ষায় ছিলেন। সে সময় পুলিশ তাঁদের দুজনকে ধরে ফেলে। বাকি তিনজন পালিয়ে যান। তাঁদের কাছ থেকে একটি পিস্তল, পাঁচটি গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ধানমন্ডির ঢাকা ব্যাংকের সামনে ছিনতাইয়ের সময় গত বছর ১০ আগস্ট অস্ত্রসহ গ্রেপ্তার হন ফয়সাল রনি। এ সময় তাঁর সঙ্গে ইদ্রিস নামে আরেক ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছিলেন। কয়েক দিনের মধ্যে দুজনেই জামিনে ছাড়া পেয়ে যান। পরে ইদ্রিস র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। আর ফয়সাল বহাল-তবিয়তে ছিনতাই চালিয়ে যেতে থাকেন।