ধানমন্ডিতে পাঁচ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যবসায়ীর পাঁচ লাখ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটেছে। ঘটনার শিকার ব্যবসায়ী নুরুজ্জামান জানান, সকাল সাড়ে নয়টার দিকে তিনি ও তাঁর মা নুরজাহান বেগম (৫৫) ধানমন্ডির ইস্টার্ন ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা তুলে বাসায় যাচ্ছিলেন। বাসার কাছে জুনিয়র ল্যাবরেটরি স্কুলের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার যুবক তাঁদের পথ আগলে দাঁড়ায়। চালক গাড়ি থামালে তারা অস্ত্রের ভয় দেখিয়ে টাকাভর্তি ব্যাগটি কেড়ে নেয়। এরপর তারা একটি বোমা ফাটিয়ে মোটরসাইকেল চেপে পালিয়ে যায়। ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহে আলম জানান, এ বিষয়ে তাঁর থানায় মামলা হয়েছে।