ধামাইল উৎসব আয়োজনকারীদের ওপর হামলার নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওরের ধামাইল উৎসবের উদ্যোক্তাদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের এবং রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শিল্পী বিশ্বজিৎ রায়। ২১ সেপ্টেম্বর সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার চেয়ারম্যান আবদুল আউয়াল এই উৎসবের আয়োজকদের ওপর হামলা করেন। এতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ২৩ সেপ্টেম্বর স্থানীয় শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন করে। এক বিবৃতিতে বিশ্বজিৎ রায় বলেন, এই হামলা পরোক্ষভাবে তাঁর ওপরই। তিনি হামলাকারীর শাস্তি দাবি করেন। বিজ্ঞপ্তি।