নকশা উপেক্ষা করায় ভাঙা হলো ছয়তলা বাড়ির বর্ধিত অংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত নকশার বাইরে বাড়ি নির্মাণ করায় বর্ধিত অংশ ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে এই অভিযান চালানো হয়।আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত উত্তরা ১২ নম্বর সেক্টরের শাহ মকদুম এভিনিউয়ে ছয়তলাবিশিষ্ট ৪৩ নম্বর বাড়িতে অভিযান চালান। গৃহকর্তা মোহাম্মদ মাসুদ ও মোহাম্মদ মামুন রাজউকের অনুমোদিত নকশার বাইরে বাড়ি নির্মাণ করায় আদালত বর্ধিত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন।অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা প্রকৌশলী তাহের আজাদ প্রথম আলোকে বলেন, রাজউক অনুমোদিত নকশার বাইরে বাড়িটি নির্মাণ করায় গতকাল নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়েছে।তিনি বলেন, নকশাবহির্ভূত বাড়ি নির্মাণ করায় ওই বাড়ির মালিককে তিন দফা নোটিশ দেওয়া হয়েছিল। তাতে সাড়া না দেওয়ায় গতকাল উচ্ছেদ অভিযান চালানো হয়।ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা প্রথম আলোকে বলেন, নকশাবহির্ভূত বাড়ি নির্মাণ ছাড়াও আবাসিক বাড়ির অনুমোদন নিয়ে সেখানে বাণিজ্যিক ভবন নির্মাণ করা হয়েছে।