নগরজুড়ে বিক্রি হচ্ছে ক্ষতিকর গোলা আইসক্রিম
ঢাকার বিভিন্ন এলাকায় বিশেষ করে স্কুলের সামনে বিক্রি হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও শিশুদের কাছে জনপ্রিয় গোলা আইসক্রিম। বরফকুচি, পাঁচটি ভিন্ন সুগন্ধি, ঘনচিনি ও রং দিয়ে তৈরি হয় গোলা আইসক্রিম। কয়েকজন আইসক্রিম বিক্রেতা প্রথম আলোকে বলেন, ঘনচিনি, রং ও সুগন্ধির মিশ্রণে তৈরি আইসক্রিমের উপাদান ভারত থেকে আনা হয়। দেড় মাস আগে এর পাঁচ লিটারের দাম ছিল দেড় হাজার টাকা। এখন এক হাজার ২০০ টাকা।এই উপকরণ সরবরাহকরীদের একজন মোহাম্মদ-পুরের মানিক মিয়া। এই উপকরণ স্বাস্থ্যসম্মত কি না, জানতে চাইলে তিনি টেলিফোনে বলেন, ‘আমারটায় কোনো ভেজাল নেই। তবে এখন অনেকে বাবুবাজার বা চকবাজার থেকে উপকরণ কিনে আইসক্রিম তৈরি করে। তাতে পেটের রোগসহ বিভিন্ন রোগব্যাধি হয়।’ব্যবসা কেমন লাভজনক জানতে চাইলে বলেন, ‘আপনে কত টাকা লাভ চান, শুধু আমাকে বলবেন। সব ব্যবস্থা করে দেব। চার হাজার টাকার মাল কিনলে ১৫ হাজার টাকার আইসক্রিম বেচতে পারবেন। তবে তিনি এই উপকরণ তৈরির প্রক্রিয়া বলতে অপারগতা জানিয়ে বলেন, ‘আমি যেখানে বসে এগুলো বানাই, সেখানে আমার সন্তানদের প্রবেশও নিষিদ্ধ।’মানিক মিয়ার কোনো লাইসেন্স নেই। তবে কিছুদিনের মধ্যে পাবেন বলে জানান। তাঁর সঙ্গে দেখা করতে চাইলে তিনি তাতে রাজি হননি।মানিকের ক্রেতাদের একজন বলেন, ‘আমরা তাঁর বাসা বা কারখানা চিনি না। ফোনে এক দিন আগে অর্ডার দিলে আমাদের কাছে মাল পৌঁছে দেন।’ধানমন্ডির এক আইসক্রিম বিক্রেতা জানান, উপকরণ ভারত থেকে আসে না। কিছু লোক চকবাজার, মৌলভীবাজার থেকে ঘন চিনি, সুগন্ধি ও রং কিনে তা জ্বাল দিয়ে ঘন ক্বাথ বানায়। এটাই আইসক্রিম তৈরির উপকরণ। চকবাজারের কিছু দোকানে আইস-ক্রিমের উপকরণ কিনতে চাইলে তারা ফুড কালার, ফ্লেভার, ঘনচিনি কিনে বাসায় তৈরি করার পরামর্শ দেন। বিএসটিআইয়ের অনুমোদন ও লাইসেন্স ছাড়াই এগুলো বিক্রি করা হয়। দোকানিরা বলেন, ওখানে কখনো বিএসটিআই অভিযান চালায় না।বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (সায়েন্স ল্যাবরেটরি) খাদ্যবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের পরিচালক মাজেদা বেগম প্রথম আলোকে বলেন, গোলা আইসক্রিম নিয়ে তাঁরা মাঠপর্যায়ে কাজ করছেন। এই আইসক্রিমে ব্যবহূত উপকরণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।