নগরের ২৪টি সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ২৪টি সরকারি বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফল গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। বিদ্যালয়গুলোর নোটিশ বোর্ডে ফল টাঙিয়ে দেওয়া হয়েছে।বিদ্যালয়গুলোতে ‘ক’, ‘খ’ ও ‘গ’—এই তিনটি গুচ্ছে ভাগ করে যথাক্রমে ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর প্রথম শ্রেণীতে ভর্তির লটারি অনুষ্ঠিত হয় ২৬ ও ২৭ ডিসেম্বর। প্রথম শ্রেণীতে ভর্তির জন্য বাছাইকৃতদের ফলও টাঙিয়ে দেওয়া হয়েছে। সবাইকে আগামী ১ থেকে ৮ জানুয়ারির মধ্যে ভর্তি হতে হবে।