নটর ডেম এবার ছয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শনিবার প্রকাশিত উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নটর ডেম কলেজ এ বছর ঢাকা শিক্ষা বোর্ডে ষষ্ঠ স্থান অর্জন করেছে। এবার নটর ডেম কলেজ থেকে মোট দুই হাজার ৫৩৮ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পাস করেছেন দুই হাজার ৫২৩ জন। মোট জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার ৭৬৫ জন। গত বছর মোট পাসের হার ছিল ৯৯ দশমিক ৪৮ শতাংশ।কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান প্রতিবারের মতো এবারও পাসের হারের ধারাবাহিকতা বজায় রেখেছে।’ পরীক্ষার সময় হরতাল প্রসঙ্গে অধ্যক্ষ বলেন, ‘রাজনৈতিক দলগুলোর কাছে আমার আন্তরিক অনুরোধ, এ ধরনের পরীক্ষার সময় আপনারা হরতাল দেবেন না। হরতালের কারণে পরীক্ষার্থীরা মানসিক চাপে থাকে, যা তাদের পরীক্ষায় প্রভাব ফেলে।’