নতজানু পররাষ্ট্রনীতি ভারতকে উদ্ধত হতে সাহস জুগিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই ভারতীয়রা ঔদ্ধত্য প্রদর্শনের সাহস পাচ্ছে বলে অভিযোগ করেছে গণসংহতি আন্দোলন। সংগঠনটি ভারতের আধিপত্যবাদী ভূমিকার বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানায়।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে সংগঠনের নেতারা এ অভিযোগ করেছেন। সাম্প্রতিক সময়ে সীমান্তে বাংলাদেশের নাগরিকদের ওপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অব্যাহত হত্যা-নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে সংগঠনটি এ কর্মসূচির আয়োজন করে।গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে অন্যান্যের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া, ফিরোজ আহমেদ, আবুল হাসান রুবেল, আবু বকর রিপন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।