নতুন কমিটির অভিষেক ও বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকাস্থ ঠাকুরগাঁও জেলা সোসাইটির নতুন নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান গতকাল শুক্রবার ঢাকার আগারগাঁওয়ের এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ৩২ জন মেধাবী শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়।
সোসাইটির সভাপতি অতিরিক্ত কর কমিশনার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাংসদ রমেশ চন্দ্র সেন, ইয়াসিন আলী ও সেলিনা জাহান। স্বাগত বক্তব্য দেন সোসাইটির অর্থ সম্পাদক ফয়জুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন সোসাইটির সহসভাপতি ইশতিয়াক আহমেদ।
মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, মেধার চর্চা করলে আমরা বিশ্বে প্রতিযোগিতায় এগিয়ে থাকব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম বাবলু, জ্যেষ্ঠ সহসভাপতি আনিসুর রহমান, সহসভাপতি এ কে এম ফজলুল হক, নজরুল ইসলাম, বেগম আনওয়ারী প্রমুখ। বিজ্ঞপ্তি।