নতুন চিকিত্সকদের যেখানে পাঠানো হবে, সেখানেই কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, নতুন চিকিত্সকদের যেখানে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হবে, সেখানেই তাঁদের কাজ করতে হবে। নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো ব্যতিক্রম সহ্য করা হবে না। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত অবসেটট্রিক ও গাইনোকজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) ৩৭তম বার্ষিক সভা ও ১৯তম বৈজ্ঞানিক সম্মেলনে বক্তৃতাকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২৮তম বিসিএস এবং অ্যাডহক ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে প্রায় সাড়ে চার হাজার চিকিত্সক নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে। শিগগিরই নির্বাচিত চিকিত্সকদের মাঠপর্যায়ে দায়িত্ব দিয়ে পাঠানো হবে। এ সময় আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন, ইউএনএএফপির প্রতিনিধি আর্থার এরকেন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, স্বাধীনতা চিকিত্সক পরিষদের মহাসচিব ইকবাল আর্সলান ও সোসাইটির মহাসচিব মো. শাহ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি সায়েবা আখতার। বিজ্ঞপ্তি।