নতুন নাম সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক ডিগ্রি কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করেছে। নতুন নাম দিয়েছে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে গত ডিসেম্বরে নাম পরিবর্তনের দাবিতে ছাত্ররা প্রতিষ্ঠানে বিক্ষোভ ও ভাঙচুর করে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েতউল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাহিমা আক্তারের কাছে নাম পরিবর্তনের সরকারি প্রজ্ঞাপনটি হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি।