নতুন প্রজন্ম প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণ করবে: শিক্ষামন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘পাঠদান ও গ্রহণের চিরাচরিত চিত্র অচিরেই পাল্টে যাবে। দেশজুড়ে তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ নতুন প্রজন্ম সৃষ্টি হবে। আর এই প্রজন্ম আমাদের প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণ করবে।’নগরের হোটেল রূপসী বাংলায় গতকাল মঙ্গলবার আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক-স্তরে শিক্ষার প্রচলন প্রকল্প আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে গ্রামীণফোনের সঙ্গে ২০ হাজার ৫০০ ইন্টারনেট মডেম সরবরাহের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তথ্য বিবরণী।