নতুন প্রজন্মকে ওসমানীর আদর্শে দীক্ষিত হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীর ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা নতুন প্রজন্মকে ওসমানীর আদর্শে দীক্ষিত হওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ, বেসরকারীকরণ বোর্ডের সাবেক চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, সাবেক পররাষ্ট্রসচিব সৈয়দ মোয়াজ্জেম আলী, সাংসদ সৈয়দ মোহসীন আলী প্রমুখ। বক্তারা আরও বলেন, জেনারেল ওসমানী শুধু একজন সফল সমরনায়কই ছিলেন না, তিনি চিন্তা, কথা ও কাজেও সৎ মানুষ ছিলেন। বক্তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জেনারেল ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের দাবি জানান।