নতুন প্রজন্মকে তৈরি করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন প্রজন্মকে তৈরির জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল বুধবার রাজধানীর বদরুন্নেছা সরকারি মহিলা কলেজে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও কৃতী ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘চার দশক পার হলেও স্বাধীনতার লক্ষ্য আজও পূরণ হয়নি। আমরা একটি দুষ্টচক্রে আটকে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার এবার জনগণকে একটি বৃহত্তর স্বপ্ন দেখিয়েছেন। সেই স্বপ্ন হলো “ভিশন-২০২১” ও “ডিজিটাল বাংলাদেশ”। শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে মার্চ মাস অনেক ইতিহাসের সাক্ষী। মহান স্বাধীনতার ঘোষণা, বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ, যুদ্ধের ডামাডোল, পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আক্রান্ত হওয়াসহ একাত্তরের মার্চ মাসের প্রতিটি দিন ইতিহাসের অংশ।’কলেজের অধ্যক্ষ মেরিনা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীও বক্তব্য দেন।