নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষা দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্মকে সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। কারণ, এ প্রজন্মই হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম হাতিয়ার।শিক্ষামন্ত্রী গতকাল রোববার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী বক্তৃতা করেন। পরে শিক্ষামন্ত্রী কলেজের নিজস্ব ওয়েবসাইট ‘ডিজিটাল উইলস’ উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি।