নতুন বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি পরিবহন রেলওয়ের মাধ্যমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে নির্মাণাধীন ১৭টি বিদ্যুৎ উৎ পাদনকেন্দ্রে রেলওয়ের মাধ্যমে জ্বালানি তেল পরিবহনে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল রোববার রেলভবনে বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়। রেলওয়ের মহাপরিচালক আবু তাহের, বিপিসির চেয়ারম্যান মোক্তাদীর আলী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ , জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক। সৈয়দ আবুল হোসেন বলেন, বিদ্যুৎ কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন তেল সরবরাহের লক্ষ্যে রেলওয়ে নতুন ইঞ্জিন, অয়েল ট্যাংক ওয়াগনসহ অন্যান্য সরঞ্জাম সংগ্রহের উদ্যোগ নিয়েছে। শিগগিরই ভারতীয় ঋণ সহায়তায় ১৬৫টি অয়েল ট্যাংক ওয়াগন আসবে। যোগাযোগমন্ত্রী আরও বলেন, বর্তমানে ৪০ হাজার টন জ্বালানি তেল পরিবহনের সক্ষমতা আছে রেলওয়ের। বিদ্যুৎ কেন্দ্রে তেল সরবরাহের লক্ষ্যে এ সক্ষমতা বাড়িয়ে এক লাখ ১২ হাজার টনে উন্নীত করা হচ্ছে। সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদ, রেল বিভাগের সচিব ইবাদত আলীসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।