নতুন বেতন স্কেল দাবি তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বেতন কমিশন গঠন করে নতুন স্কেল প্রদানসহ সরকারি কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি। দাবি আদায়ে ৩০ এপ্রিল প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে।গত শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে সমিতির নেতারা এসব দাবি ও কর্মসূচি ঘোষণা করেন। এই সময়ের মধ্যে দাবি পূরণে সাড়া না পাওয়া গেলে ১১ মে সমিতির বিশেষ জাতীয় প্রতিনিধি সভা করে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় নেতা মো. মাহফুজুর রহমান, রশিদ উল্লাহ, লুৎফর রহমান, নাজমা আক্তার, মোস্তাফিজুর রহমান, ইব্রাহিম খলিল, সেলিম মোল্লা প্রমুখ।