নতুন ভবনে উত্তর সিটি করপোরেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন আজ রোববার থেকে নতুন ঠিকানায় যাচ্ছে। নতুন কার্যালয়ের উদ্বোধন করবেন মেয়র আনিসুল হক। গুলশান-২-এর ৯০ নম্বর সড়কের সেন্টার পয়েন্টের ৬, ৮, ৯, ১০ ও ১১ নম্বর লেভেল হলো উত্তর সিটি করপোরেশনের নতুন ঠিকানা। এত দিন ৮১ গুলশান অ্যাভিনিউ ছিল উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কার্যালয়। সূত্র জানায়, উদ্বোধনের পর আজ থেকেই মেয়র সেখানে বসবেন। তবে রাজস্ব, আইন আর ভান্ডার বিভাগ আগের মতো বনানীতেই থাকবে। রাজধানী ঢাকা দুই সিটি করপোরেশনে ভাগ হওয়ার পর নির্বাচিত মেয়র আনিসুল হক ৮১ নম্বর বাড়িতে অফিস করতেন। এটি ছিল অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়রের বাসভবন।