নতুন লঞ্চ এমভি সুন্দরবন ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সদরঘাট নৌ-টার্মিনালে গতকাল বৃহস্পতিবার দুপুরে নবনির্মিত যাত্রীবাহী লঞ্চ এমভি সুন্দরবন ৯ উদ্বোধন করা হয়েছে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান লঞ্চটি উদ্বোধন করেন। ঢাকা-পটুয়াখালী রুটে লঞ্চটি চলাচল করবে।এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শাজাহান খান বলেন, লঞ্চ খাত একটি সেবামূলক শিল্প। এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য ভবিষ্যতে এ খাতে আরও লোক নিয়োগ করা হবে।বিশেষ অতিথি ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া বলেন, নদীপথে কোনো অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। তিনি পটুয়াখালী থেকে মির্জাগঞ্জ পর্যন্ত ড্রেজিং করা খুব জরুরি বলে উল্লেখ করেন।অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থার চেয়ারম্যান মাহবুবউদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যান্যের বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ আ স ম ফিরোজ, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জোবায়ের আহমদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সোহরাব হোসেন শেখ, নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক মফিজুর রহমান, সুন্দরবন নেভিগেশনের চেয়ারম্যান সাইদুর রহমান প্রমুখ।এমভি সুন্দরবন ৯-এর মালিক সাইদুর রহমান বলেন, লঞ্চটি নির্মাণে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় হয়েছে। এতে যাত্রী ধারণক্ষমতা ৮৯০ জন। প্রথম শ্রেণীর কেবিন রয়েছে ১১৫টি।