প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, নতুন শিশু আইনে শিশুবান্ধব বিচার-পদ্ধতির বিধান রাখা হচ্ছে। আইন মন্ত্রণালয় ইতিমধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রণীত খসড়া শিশু আইনটির ভেটিং সম্পন্ন করে তা সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। গতকাল বুধবারসচিবালয়ে আইনমন্ত্রী তাঁর দপ্তরে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি প্যাসকেল ভিলনভের সঙ্গে সাক্ষাৎকালেএ কথা বলেন। ইউনিসেফের শিশু সুরক্ষা শাখার প্রধান রোজ অ্যানি পাপাভেরো এ সময়উপস্থিত ছিলেন।আইনমন্ত্রী বলেন, সংসদের আগামী অধিবেশনে এই আইনটি পাসের জন্যবিল আকারে উত্থাপন করা হতে পারে। বিজ্ঞপ্তি।