প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধীনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে (ইইই) স্নাতক কোর্স চালু হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি ইউল্যাবে চার বছর মেয়াদি এই বিভাগটি খোলার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক এস এম মাহবুবুর রহমান ও ডিন হিসেবে রয়েছেন ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক। গতকালের অনুষ্ঠানে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রবিউল আলম ও মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া কবির উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি